দেখেনিন কেমন আছেন সবচেয়ে বেশি বয়সে হওয়া মা

মাগুরানিউজ.কমঃ 

33972-ma2

৭০ বছর বয়েসে যমজ সন্তানের জন্ম দিয়ে খবরে এসেছিলেন উত্তর প্রদেশের এক মহিলা। দেখতে দেখতে ৬টা বছর পেরিয়ে গেল। এখন কেমন আছেন সেই যমজ সন্তানের বৃদ্ধা মা? মা ওমকারি সিং বলছেন, এখন কীভাবে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর পাঁচজন মায়ের মত ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখেন ওমকারি। তবে কী এখনও ছেলে খুব ছোট। বয়স মাত্র ৬। ছেলের নাম আকাশবানি। যদিও মেয়েটি চার বছর বয়সে ২০১২ সালে মারা গিয়েছে।

বয়স দেখতে দেখতে ৭৬ হয়ে গেল মা ওমকারির। তাঁর স্বামী চরণ সিংয়ের বয়স এখন ৮৯। স্বপ্ন দেখেন মৃত্যুর আগে ছেলের বিয়ে দেবেন, আর সেই বিয়ের অনুষ্ঠানে নতুন শাড়ি পরে নাচবেন। তবে তার আগে ছেলে বড় চাকরি করুক সেটা চান।  সঙ্গে জানান, ৭০ বছর বয়সে মা হওয়ায় সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। তবে সমালোচনার পরও কিছু মহিলা তাকে সেসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার ইচ্ছা মরার আগেই যেন তিনি তার এ সন্তানের বিয়ে হতে দেখতে পারেন।

 উত্তর প্রদেশের ওই মহিলা সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার রেকর্ড গড়েছিলেন। তিনি ৭০ বছর বয়সে যমজ সন্তানের মা হয়ে ছিলেন। এ দুই সন্তানের চেয়ে বয়সে বড় তার দুই মেয়ে ও পাঁচ নাতি-নাতনি আছে।

২০০৮ সালে ভারতের উত্তর প্রদেশে যমজ সন্তানের জন্ম দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। তার জন্ম দেওয়া যমজ সন্তানের মধ্যে ছিল এক মেয়ে ও এক ছেলে। যদিও মেয়েটি চার বছর বয়সে ২০১২ সালে মারা গেছে।

তার ছেলের বয়স এখন ছয় বছর। ৭৬ বছর বয়সে ওই মহিলা আর তার স্বামী এখন ব্যস্ত সময় কাটান সন্তানের দেখাশোনা করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: