বাড়ি ফেরা হলোনা মাগুরার শ্রীপুরের শুভ’র

মাগুরানিউজ.কমঃ 

file (21)

কুষ্টিয়া সরকারী কলেজ’র পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শৃজন সৌরভ অরফে শুভ নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে। সে কুষ্টিয়া সরকারী কলেজ’র অর্থনীতি বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শিরা জানান, আজ সোমবার সকাল আটটার দিকে হোষ্টেল থেকে বের হয়ে সৌরভ একাই সরকারী কলেজের পুকুরে গোসল করতে নামে। পরে তাকে খুজে পাওয়া না গেলে বন্ধুরা ও এলাকাবাসীরা পুকুরে খোজাখুজি শুরু করে।

তাদের সহযোগীতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সৌরভের লাশ উদ্ধার করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, সাতাঁর না জানায় পানিতে ডুবে যায় সৌরভ।

ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা জানান, সৌরভের বাড়ীতে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। মৃত সৌরভ মাগুরা জেলার শ্রীপুরের মশিউল আজম’র ছেলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: