মাগুরার নাকোল-ঘসিয়াড়ায় স্লুইস গেট নির্মাণের দাবি

মাগুরানিউজ.কমঃ 

download (2)মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল-ঘসিয়াড়া অঞ্চলে গড়াই নদী থেকে একটি খাল খনন করে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্প পর্যন্ত আনা হয়েছে। এখানে একটি স্লুইস গেট নির্মাণ করা হলে এ অঞ্চলের ২০টি গ্রামের চার হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। এতে এলাকায় শস্য উৎপাদন বৃদ্ধিসহ কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। কৃষকদের স্বার্থ বিবেচনা করে এখানে দ্রুত একটি স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, তিন বছর আগে নাকোল ইউনিয়ন পরিষদের আর্থিক সহযোগিতায় গড়াই নদী থেকে জিকে প্রকল্পের খাল পর্যন্ত আধা কিলোমিটার সংযোগ খাল খনন করা হয়। কিন্তু স্লুইস গেট নির্মিত না হওয়ায় খনন করা খালের পানি মাঠে প্রবেশ করতে পারছে না। এতে খালের পানি অব্যবহূত থেকে যাচ্ছে।

নাকোল ইউনিয়নের কমলাপুর গ্রামের হারুনুল ইসলাম, ঘষিয়াড়ার গোলাম রসুল, রিয়াজ আহমেদসহ অনেক চাষী জানান, গড়াই থেকে নাকোল জিকে প্রকল্পের খালের রাস্তা পর্যন্ত আধা কিলোমিটার যে খাল খনন করা হয়েছে, সে খাল দিয়ে প্রতি বছর গড়াই নদী থেকে পানি আসে। জায়গাটি রাস্তার বিপরীত পাশে হওয়ায় আমরা তা ব্যবহার করতে পারছি না। একটি স্লুইস গেট নির্মাণ হলে রাস্তার দুই পাশের জমিই সেচের আওতায় আনা সম্ভব। এতে ভূর্গস্থ পানির ওপর চাপ কমত।

নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া জানান, তিন বছর আগে এখানে একটি স্লুইস গেট নির্মাণের লক্ষ্য নিয়ে গড়াই নদী থেকে জিকে প্রকল্পের খাল পর্যন্ত আধা কিলোমিটার খাল খনন করা হয়। স্লুইস গেট নির্মাণের জন্য বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু এখনো তা নির্মাণ হয়নি।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, নাকোল, কাদিরপাড়া ও দারিয়াপুর ৪ হাজার ১৮৬ হেক্টর জমি রয়েছে। নাকোল-ঘসিয়াড়া সংযোগ খালের ওপর স্লুইস গেটটি  নির্মিত হলে এলাকার কৃষকরা সহজে জমিতে সেচ দিতে পারবে। ভূর্গস্থ পানির ওপর চাপ কমবে।

মাগুরা জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গৌরচন্দ্র সূত্রধর জানান, নাকোল-ঘসিয়াড়া এলাকার সংযোগ খালটি পরিদর্শন করতে পাউবোর একটি দল শিগগিরই যাবে। পরিদর্শন শেষে সেখানে একটি স্লুইস গেট নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ এলাকাকে দ্রুত সেচের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: