আজ শনিবার, অগাস্ট ৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
মহসিন মোল্যা,বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শ্রীপুর ওয়ালটন প্লাজায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকালে ওয়ালটন প্লাজার প্রধান কার্যালয়ের ম্যানেজিং পার্টনার মাহবুব আলম খালিদ ও প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান ভার্চুয়ালের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
শ্রীপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. ইব্রাহিম খলীলের সার্বিক তত্বাবধানে শ্রীপুর ওয়ালটন প্লাজায় ডা. পার্থ প্রতিম বিশ্বাস সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রোগী দেখেন।
এ বিষয়ে শ্রীপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার ইব্রাহিম খলীল বলেন, সারা বাংলাদেশে ৭’শ বেশে প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। শ্রীপুরবাসি ও আমাদের প্লাজার গ্রাহকদের জন্য কোম্পানির পক্ষ থেকে আমাদের এ আয়োজন। অসহায় ও দুস্থ রোগীরা অনেক সময় সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের এ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। এ ব্যাপারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী বছরগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

