মাগুরানিউজ.কমঃ
সবাই মিলে দেব কর দেশ হবে স্বনির্ভর , মূসক দেবো জনে জনে অংশ নেবো উন্নয়নে এই শ্লোগানে মাগুরায় রাজস্ব প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং দূরীকরণ শীষক আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয় ।
মাগুরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কাস্টমস -এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাগুরা এ সভার আয়োজন করে । সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকতা হাসনাইন মাহমুদ ও খুলনা কর অঞ্চলের সহকারী কর কমিশনার মো: আহসান -উজ-জামান । সভায় প্রত্যেক বক্তা রাজস্ব প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং দূরীকরণ বিষয়ে নানা সুপারিশ তুলে ধরা হয় ।
আলোচনা সভায় জেলার সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




