মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আহসান জহির মারা গেছেন। শনিবার তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও কন্যা ও অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন।
প্রাক্তন এই ক্রিকেটারের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে।
১৯৭৪-৭৫ মৌসুমে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে বরিশালের হয়ে কুমিল্লার বিপক্ষে ১০০ রানের ইনিংস খেলেন আহসান জহির। এরপর থেকে প্রতি বছরই একাধিক সেঞ্চুরি পেয়েছে বাংলাদেশের ক্রিকেট।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্লাব আবাহনী ও মোহামেডানসহ ভিক্টোরিয়া, ওয়ান্ডার্স, সূর্য্য তরুণ এবং শান্তিনগর ক্লাবে খেলেছেন আহসান জহির।
তার দুই যুগের ক্যারিয়ার শেষ হয় ১৯৮৫ সালে।


