বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষন আমাদের সকলের দায়িত্ব- বীরেন শিকদার

মাগুরানিউজ.কমঃ

আবদুল মান্নানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার
আবদুল মান্নানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার

বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষন আমাদের সকলের দায়িত্ব। আমরা নিষ্ঠার সাথে তা পালন করবো। শুক্রবার ‘নবাব বাহাদুর নওয়াব আলী চৌধুরী জাতীয় পুরস্কার-২০১৪’ প্রদান কালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার প্রধান অতিথির ব্যক্তব্যে একথা বলেন।

প্রথিতযশা শেকড় সন্ধানী ইতিহাস গবেষক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গবেষণায় অসামান্য অবদান রাখায় ‘নবাব বাহাদুর নওয়াব আলী চৌধুরী জাতীয় পুরস্কার-২০১৪’ লাভ করেছেন।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে তার হাতে এ সম্মাননা তুলে দেন।

নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী-হাসান আলী ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স আরেফিন সিদ্দিক ও প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: