কোটি টাকার চাকরি পায়ে ঠেললেন যারা

মাগুরানিউজ.কমঃ 

আইআইটি খড়গপুরের ভবন
আইআইটি খড়গপুর

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুরের (আইআইটি খড়গপুর) চার শিক্ষার্থী পেয়েছিলেন বছরে কোটি টাকারও বেশি বেতনের চাকরির প্রস্তাব। এত বেশি বেতন প্রস্তাবের বিষয়টি নিয়ে গত সপ্তাহে খবর হয়েছিল গণমাধ্যমে। কয়েকদিন বাদে আবারও খবর হলেন ওই চারজন। তবে এবারের খবর বিস্ময় জাগায় বৈকি।

কোটি টাকার চাকরির প্রস্তাবে আইআইটি খড়গপুরের চার শিক্ষার্থীর কেউ-ই রাজি হননি। চাকরির এই দুর্মূল্যের বাজারে বিশাল বেতনের চাকরি তারা পায়ে ঠেললেন। খবর হওয়া স্বাভাবিক!

ভারতে, এমন কি বিশ্বের অন্যতম সেরা উচ্চরত প্রযুক্তিবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুরে শিক্ষাগ্রহণের সুযোগ সবার ভাগ্যে হয় না। যাদের এই সুযোগ হয়, তারা প্রযুক্তিবিশ্বের সমাদর পান। সেই সুবাদে এ বছরের সেরা চার শিক্ষার্থী এক বহুজাতিক কোম্পানির কাছ থেকে পেয়েছিলেন লোভনীয় চাকরির অফার।

আইআইটি খড়গপুরের কর্মসংস্থানবিষয়ক বিভাগ প্লেসমেন্ট সেলের চেয়ারম্যান অধ্যাপক দিপু ফিলিপ অবশ্য চাকরির প্রস্তাব দেওয়া কোম্পানি ও সংশ্লিষ্ট চার শিক্ষার্থীর পরিচয় জানাতে চাননি। তবে তিনি জানিয়েছেন, চারজনের মধ্যে দুজন শিক্ষার্থী আরো পড়াশোনা চালিয়ে যেতে চান বলে চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আর অন্য দুজন মনে করেন, তাদের যে পদে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে, তারা সে পদের যোগ্য নন। তাই অন্য কোম্পানিতে এর চেয়ে কম বেতনে চাকরিতে যোগ দিয়েছেন তারা।

বড় কথা হলো, আইআইটি খড়গপুরের শিক্ষার্থীদের জন্য এই বিশাল বেতনের চাকরি নতুন কিছু নয়। মাসখানেক আগে এক শিক্ষার্থী বছরের প্রায় দেড় কোটি টাকায় চাকরি নিয়েছেন। এর কাছাকাছি বেতনের চাকরি পাওয়ার ঘটনাও বেশ আছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: