এসএসসি শুরু ২ ফেব্রুয়ারি

মাগুরানিউজ.কমঃ

file (5)

এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামি ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। দুই পরীক্ষার মধ্যে বিরতিও থাকছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েসসাইটে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৮ অক্টোবর প্রথমবারের মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ করে মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১ নভেম্বর পর্যন্ত মতামতও নেওয়া হয়।

প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী দুই পরীক্ষার মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার কথা জানালেও, এবারও দুই পরীক্ষার মধ্যে বন্ধ থাকছে। বিরতি ছাড়া পাবলিক পরীক্ষা নেওয়ার কথা জানার পরই দেশের বিভিন্ন স্থানে এর বিরোধিতা করে বিক্ষোভ হয়।

সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও মাদ্রাসা বোর্ডের আলিমের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্রের।

এসএসসিতে আগামি ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।

চূড়ান্ত সময়সূচি অনুযায়ী মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ মার্চ। ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে সকল ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা বলা হয়েছে।

অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা সকাল ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: