মাগুরায় পিএসসি পরীক্ষা অনুষ্ঠানে অনিশ্চয়তা

মাগুরানিউজ.কমঃ

primery_education_691890824

মাগুরা সদর উপজেলা শিক্ষা অফিসারের (টিইও) অবহেলা ও অনিয়মের কারণে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আগামী ২৩ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনি (পিএসসি) ও এবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে আশংকা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পরীক্ষার মাত্র চারদিন বাকি থাকলেও প্রয়োজনীয় নির্দেশনা ও দাপ্তরিক কাগজপত্রের অভাবে কেন্দ্র সচিব ও হল সুপাররা এখনো রয়েছেন সম্পূর্ণ অন্ধকারে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবরা অভিযোগ করেছেন, আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পিএসসি ও এবতেদায়ী সমাপনি পরীক্ষায় সদর উপজেলার ১৮ কেন্দ্রে অন্তত ১০ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। প্রস্তুতি নেওয়ার জন্য পরীক্ষা শুরুর অন্তত এক সপ্তাহ আগে কেন্দ্র সচিব ও হল সুপারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা।

এ সময়ের মধ্যে প্রধান শিক্ষকবৃন্দ প্রয়োজনীয় সিট প্লান, পরীক্ষার খাতা সর্টিং, শিক্ষার্থীদের হাজিরা শিট তৈরি, ইনভিজিলেটরদের কর্ম বন্টন, ইনভিজিলেটর হাজিরা শিট, কেন্দ্রের পার্শ্ববর্তী হাই স্কুলের কর্তৃপক্ষকে জানানো ও প্রয়োজনীয় রুম বরাদ্দ নেয়া,  এমএলএসএস নিয়োগ, অফিস সহকারি নিয়োগসহ ব্যাপক প্রস্তুতি নিতে হয়। যা করতে কমপক্ষে এক সপ্তাহ লাগে।

কিন্তু মাগুরা সদর উপজেলার শিক্ষা অফিসার (টিইও) মোঃ লুৎফর রহমান দায়িত্বে অবহেলা করে গতকাল ১৮ নভেম্বর পর্যন্তও এ বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে পারেননি। ফলে সারাদেশের সঙ্গে একযোগে পরীক্ষা শুরুর ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছেন শিক্ষকরা। গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা টিইও অফিসে ধর্না দিয়েও এ ব্যাপারে কোন সুরাহা পাননি। উল্টো তিনি শিক্ষকদের সারাদিন বসিয়ে রেখে হেনস্তা করেন।

এ প্রসঙ্গে টিইও লুৎফর রহমানের কোন মন্তব্য পাওয়া যায়নি।

এ অবস্থায় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে সঠিক সময় পরীক্ষা শুরু কঠিন হয়ে পড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: