অসম্ভবকে সম্ভব, বরফ বেয়ে নায়াগ্রা জয়!

মাগুরানিউজ.কমঃ 

প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম নায়াগ্রা জলপ্রপাত। ২০ কিলোমিটার দূর থেকেও শোনা যায় এর জল পতনের শব্দ। আর কাছে গেলে ভালোভাবেই অনুধাবন করা যায় সৃষ্টির বিস্ময়। 

নায়াগ্রার এমন অপরূপ সৌন্দর্য নিজ চোখে দেখতে কে না চায়! কিন্তু কেবল দেখেই সন্তুষ্ট নন কানাডার নাগরিক উইল গ্যাড। তাই তিনি ১৮০ ফুট নিচ থেকে বরফের দেয়াল বেয়ে বিশাল এ জলপ্রপাতের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেন। গত ২৭ জানুয়ারি প্রথমবারের মতো নিচ থেকে নায়াগ্রা জলপ্রপাতের চূড়ায় পেঁৗছেন উইল গ্যাড। তিনি আইস হুক ব্যবহার করে বরফাচ্ছাদিত নায়াগ্রার ওপরে ওঠেন। এ জলপ্রপাতের ওপর থেকে সেকেন্ডে ৬ লাখ ৮১ হাজার ৭৫০ গ্যালন পানি নিচের দিকে পড়ে। তবে শীতে এর অনেকটাই জমে বরফ হয়ে গেছে। নায়াগ্রার এ বরফপূর্ণ দেয়াল বেয়ে চূড়ায় উঠে ইতিহাসে নাম লেখালেন ৪৭ বছর বয়সী গ্যাড। দুঃসাহসিক কাজের জন্য ইতিমধ্যে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল গ্যাডকে ২০১৫ সালের ‘অ্যাডভেঞ্চারার অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে পৃথিবীর সর্ববৃহৎ এই জলপ্রপাতটির অবস্থান। নায়াগ্রা মূলত তিনটি জলপ্রপাতের সম্মিলিত নাম। এগুলো হচ্ছে হর্সশো ফলস, আমেরিকান ফলস ও ব্রাইডাল ভেল ফলস। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হর্সশো ফলস। গ্যাড এর আগে আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমাঞ্জারো জয় করেন। তার নায়াগ্রা অভিযানের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে বিপুল সাড়া জাগিয়েছে। প্রতিদিন বাড়ছে তার ভক্ত ও ফলোয়ারের সংখ্যা। খবর :এনডিটিভি, ন্যাশনাল জিওগ্রাফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: