আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় মনিরুল ইসলাম(৩৩) নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ৷ আটককৃত আসামী যশোর জেলার বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে৷
শালিখা থানা পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে এএস আই লিটন গাজী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সিংড়া বাজার জৈনক গোবিন্দ বিশ্বাসের চায়ের দোকানের সামনে থেকে ১০ বতল ফেন্সিডিল ও একটি ১৫০ সিসি ইয়ামাহা ফিজার মটর সাইকেল সহ মনিরুলকে আটক করে৷
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, ,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুশিল সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম(বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া বাজার থেকে মনিরুল ইসলামকে ১০ বতল ফেন্সিডিল ও একটি মটর বাইকসহ আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের এবং বুধবার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

