‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’র ‘শুভ জন্মাষ্টমী’র শুভেচ্ছা

মাগুরানিউজ.কম: 

নিউজ ডেস্ক-

আজ শুভ জন্মাষ্টমী। পৃথিবী থেকে দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে তাই জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’।

আজ এক বার্তায় সংগঠনের সভাপতি ডাঃ বিনয় কুমার দাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র মাগুরাসহ দেশবাসীকে জন্মাষ্টমী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ  সনৎ কুমার সেন, লিপন ঘোষ, অসীম সাহা, অরুপ বৈদ্য, হিমাদ্রী শেখর হালদার, শ্যামল কুমার বিশ্বাস, মনেষ অধিকারী, শ্রাবণী বিশ্বাস, অভিজিৎ অধিকারী, মিথুন অধিকারী, বিজন কুমার সাহা, চিন্ময় বৈদ্য, দেবাশিষ বিশ্বাস, রাম ব্যানার্জি, রাজীব কুমার বসু, বিলাস সেন, বিএম সুবির, দেবাশিষ কুমার সাহা, দেবাশিষ সরকার, গৌতম সাহা, পবিত্র কুণ্ডু, সঞ্জয় কুমার দত্ত ও সুজন ভৌমিক সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: