শ্রীপুরে ৩ হাজার ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে সোমবার বিকেলে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শ্যামনন্দ কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সূফি মোঃ রফিকুজ্জামান।

উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় সরিষা, গম, ভূট্টা, চীনা বাদান, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৩ হাজার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: