শালিখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখা উপজেলা চত্ত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২  আজ ১১টায় উদ্বোধন করেন মাগুরা -২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইমুন নিছা,উপজেলা আ.লীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে,শালিখা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত)মিলন কুমার,জেলা পরিষদ সদস্য মুন্সি আবু হানিফসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ ও মেলাতে আসা দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও সাংবাদিক বৃন্দ সহ মোট ৩০টি স্টল অংশ নেয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে ড.শ্রী বীরেন শিকদার এমপি বলেন, আমরা ডিজিটাল যুগে বসবাস করছি। বর্তমান সময়ে সবাই প্রযুক্তি নির্ভর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ প্রযুক্তি নির্ভর হয়েছে। ডিজিটাল মেলায় নিজের মেধার উপস্থাপন করা হচ্ছে। কে কত প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে তার মেধাকে তুলে ধরার জন্য এই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে তিন ক্যাটাগরিতে  প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান কারীদের পুরষ্কার প্রদান করা হয়।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: