শ্রীপুরে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে রোববার বিকেলে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা, যুবলীগ নেতা আরজান বাদশা, বাবুল রেজা, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দারসহ অন্যরা।

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল কাদের ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরে আগামীতে আওয়ামীলীগকে বিজয়ী করে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান ।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: