মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ শুক্রবার, মে ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
- সন্তানের মত লালন-পালন করা গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
- শ্রীপুরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
- শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চুরি-ছিনতাই, বিপাকে রোগী ও স্বজনেরা
- শ্রীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু
- শ্রীপুরে সম্পত্তি বিরোধের জেরে গৃহবধূ হত্যা, দুই আসামী গ্রেফতার
শালিখায় গাঁজা গাছ সহ মামুন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। বুধবার বিকালে উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক মামুন হোসেন শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা গ্রামের বদিয়ার সরদারের ছেলে।
শালিখা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার অফিসার ইনচার্জ বিশারুল ইসলামের নির্দেশনায় এস আই রাকিবুল ইসলাম এর নেতৃত্বে শালিখা থানা পুলিশের একটি টিম বুধবার সময় বয়রা গ্রামে অভিযান চালিয়ে মামুনের নিজ বাড়ি থেকে সাড়ে ১০ ফুট লম্বা গাঁজা গাছ সহ তাকে আটক করে।
শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম বলেন, গাঁজার গাছসহ আটককৃত মামুনের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার সকালে তাকে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

