আজ শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় নিজ বাড়িতে চাষকৃত একটি গাঁজাগাছসহ তরিকুল ইসলাম (৩৬) ও আয়েশা বেগমকে(৩০) নামে এক দম্পতিকে আটক করেছে শালিখা থানা পুলিশ । সোমবার তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। তারা শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা। এছাড়াও সোমবার রাতে শালিখা উপজেলার আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবাসহ মাগুরা সদর থানার টিলা গ্রামের মোস্তাক খাঁ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম তাদের আটক করেন। তথ্যটি নিশ্চিত করে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুশিল সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম(বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি গাঁজাগাছসহ দুইজন এবং ৫০ গ্রাম শুকনা গাঁজা ও ২০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

