আজ রবিবার, নভেম্বর ১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় ১৫০ গ্রাম গাঁজাসহ জসিমউদদীন (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটকৃত জসিম উদ্দিন উপজেলার আড়পাড়া ইউনিয়নের বরইচারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন গাজীর নেতৃত্বে এ এস আই লিটন হোসেন, এ এস আই মিলন হোসেনসহ পুলিশের একটি চৌকস টিম পুখুরিয়া গ্রামের শহিদুল কাজীর বাড়ির পাশের পাকা রাস্তার উপর থেকে রবিবার রাতে ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম (বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫০গ্রাম গাঁজাসহ জসিমউদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

