আজ বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
- শ্রীপুর ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মনিরুল ইসলাম,, বিশেষ প্রতিবেদক-
শালিখা থানা পুলিশ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনা করে চারশত গ্রাম গাঁজা সহ মোঃ রানা হোসেন (৩৩), এবং মোঃ সজল হোসেন (৩৬) আটক করে।
আসামীদের বাড়ি যশোর কোতোয়ালি থানার রামনগর গ্রামের আকবার আলী ছেলে মোঃ রানা হোসেন এবং বাঘারপাড়া উপজেলা আগড়া গ্রামের মোঃ হাচেন মোল্যার ছেলে মোঃ সজল হোসেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, মাগুরা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় বুধবার রাতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শালিখা থানা পুলিশ। তারই অংশ হিসাবে এসআই মোঃ মাহমুদুল হাসানসহ কয়েকজন অফিসার সঙ্গীও ফোর্স নিয়ে গোবরা গ্রাম থেকে চারশত গ্রাম গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এবং বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

