মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখা থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ অনুষ্ঠিত।আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় শালিখা থানা চত্বর থেকে র্যালি বের হয়ে মূল সড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিশারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা। আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, মোঃ বখতিয়ার উদ্দিন লষ্কার, মোঃ সিরাজ উদ্দিন মন্ডল, মোঃ আরজ আলী বিশ্বাস, মোঃ হোসাইন শিকদার সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চলনায় করেন ওসি তদন্ত মিলন কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. কামাল হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু। আপনাদের সকল সমস্যা তুলে ধরার জন্য কমিউনিটি পুলিশিং ডে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আপনাদের আশে-পাশের সকল তথ্য পুলিশকে জানাবেন পুলিশ তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইয়াসমিন মনিরা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এলাকার আইন শৃঙ্খলার উন্নতি হয়। আপনার এলাকায় মাদক, বাল্যবিবাহ, সুদ, অপরাধের তথ্য পুলিশকে দিন পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।
সভাপতির বক্তব্যে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিশারুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আপনাদের এলাকায় সুদে কার-বার আছে। আপনারা কোনো সুদ দিবেন না। কেউ সুদে টাকা নিতে চাইলে আমার কথা বলবেন। সুদে টাকা নেওয়ার জন্য থানায় আসতে বলবেন। সুদমুক্ত উপজেলা করার জন্য আপনাদের ভূমিকা মূল। আপনারা পুলিশের তথ্য দিয়ে সাহায্য করুন পুলিশ আপনাদের বন্ধু হয়ে অপরাধ নির্মূলে কাজ করবে।

