শালিখায় সিত্রাংয়ের তাণ্ডবে উপড়ে গেল ৩০০ বছরের স্মৃতিবাহী গাছ। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
তমাল আছে লোকগীতি, বৈষ্ণব কবিতা ও সংস্কৃত কাব্যেও। এটি একটি দীর্ঘজীবী চিরসবুজ গাছ। মাঝারি আকৃতির গাছটির কাণ্ড খাটো, অমসৃণ, আঁকাবাঁকা। বসন্তে ফুটে ছোট সাদা ফুল। ফল দেখতে ছোট গাবের মতো গোল, হলুদ রঙের। এর আদি নিবাস মিয়ানমার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও ভারতের উষ্ণ অঞ্চলে। তমালের উদ্ভিদজাত নাম (Diospyros cordifolia). তমাল নিয়ে এত কথা থাকলেও গাছটি সচরাচ দেখা যায় না। তমাল গাছটি খুব ধীরে ধীরে বাড়ে। অনেক দিন লাগে বড় হতে। গাছটি দুর্লভ, তবে একেবারে হারিয়ে যায়নি।
এমনই একটি তমাল গাছ ছিল মাগুরার শালিখা উপজেলাধীন বড় থৈপাড়া ঠাকুর বাড়িতে। সোমবার সিত্রাং ঘুর্ণিঝড়ের আঘাতে ভেঙে পড়েছে তিনশো বছরের স্মৃতিবাহী এই তমাল গাছ। গাছটি ভেঙে পড়ায় অনেকটা নির্বাক হয়ে পড়েছেন গাছটির মালিক সুনীল মজুমদার। ঐতিহ্যবাহী গাছটির স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। বললেন তমাল গাছের সাথে জড়িয়ে আছে আছে মা-বাবা, ঠাকুরদাসহ অনেক আপন জনের স্মৃতি। সরকারিভাবে গাছটি সংরক্ষণ করলে শুধু স্মৃতি নয় দুর্লভ একটি গাছের সংরক্ষণ হতো যা একটি স্পটে পরিণত হতে বলেও জানান তিনি।
প্রতিবেশি রমা বিশ্বাস বলেন, অর্ধশত বছরধরে গাছটির নিচে শিবের পূজা করছি। ছোটবেলা থেকে ঠাকুরদাদাদের মুখে শুনে আসছি তমাল গাছের নানা গুনের কথা, নানা গল্প। সরেজমিন গিয়ে দেখা যায়, ঘুর্ণিঝড়ের আঘাতে উপড়ে পড়েছে গাছটি, ঝড়ের সাথে যুদ্ধ করে ছিড়ে গেছে তার শিকড়গুলো। যা এখন লাকড়িতে পরিণত করা ছাড়া বিকল্প কোনো কিছুর ভাবার আর অবকাশ নাই।
স্থানীয়রা বলছেন গাছটির বয়স আনুমানিক প্রায় দুইশ বছরের উপরে। সিত্রাং আঘাতে  শিকড় কেটে  যাওয়া এবং  শিকড়ের মাটি ধুয়ে যাওয়া গাছটির  সবথেকে বড় সমস্যা। অবহেলা আর অযত্নে কোন রকমে গাছটি তার অস্তিত্ব টিকিয়ে রেখেছেিল গাছটির মালিক সুনীল মজুমদার।
শালিখা বিএম কলেজের অধ্যক্ষ সুকান্ত মজুমদার জানান, দুর্লভ গাছ হিসেবে এটি সংরক্ষণ করা জরুরী ছিল। গাছটি সংরক্ষণের ব্যাপারে প্রশাসনকে অবহিত করেও কোনো লাভ হয়নি বলে জানান তিনি। শত শত বছরের স্মৃতি বিজড়িত তমাল গাছটি উপড়ে পড়ায় অনেকটা শোকাহত পড়েছেন এলাকাবাসী। শুধু তাই ঐতিহ্যের এই গাছটি বিনষ্ট হওয়ায় কয়েকশো বছেরের স্মৃতি চিহ্ন বিলীন হয়ে গেলো বলে আস্ফালন করেন অনেকে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: