মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ সোমবার, মে ২৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ
- শ্রীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
- শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
- শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
- সন্তানের মত লালন-পালন করা গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
২০০৫ সালের ১৭ আগস্ট দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে মাগুরার শালিখা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
১৭ আগষ্ট বুধবার বিকালে শালিখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দের নেতৃত্বে উপজেলা মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, শালিখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াসুর রহমান,
উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কুমার বিশ্বাস সহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য যে, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে এক যোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ সংক্ষেপে (জেএমবি)। ওই দিন সকাল বেলা ১১টা থেকে সাড়ে ১১ টার মধ্যে দেশের ৬৩ জেলার প্রেসক্লাব, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে ৪শ’ স্পটে প্রায় ৫শ’ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

