আজ সোমবার, নভেম্বর ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলা সমিতি, ঢাকা-এর আয়োজনে শালিখায় প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। আজ শনিবার শালিখা উপজেলা সমিতি, ঢাকা-এর সাধারণ সম্পাদক এস. এম. জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বুনাগাতি ডিগ্রী কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান, শালিখা উপজেলা সমিতি, ঢাকা-এর সভাপতি ও হৃদরোগ ও রক্তনালি বিশেষজ্ঞ ডাঃ আবুল হাসান মুহম্মদ বাশার, মেডিসিন, ডায়াবেটিস ও বাতব্যাথা বিষয়ে বিশেষজ্ঞ ডাঃ নাজিম আল আজাদ, মহিলা ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা: আফজাল হোসেন, গাইনি ও প্রসূতিরোগ বিষয়ে অভিজ্ঞ ডা: সুমি আক্তার, ডা: প্রদীপ কুমার গাঈন, ডা: মামুন উর রশিদ, ডা: হরশিত, ডা: রুমা সুলতানা প্রমুখ। এছাড়াও শালিখা উপজেলা সমিতি, ঢাকা এর সহ-সভাপতি রোকনুজ্জামান পলাশ, সহ-সভাপতি ইলিয়াছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আলম হোসেন, ফিরোজ কবির, শালিখা ব্লাড ব্যাংক এর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। বিনামূল্যে দিনব্যাপী বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা চিকিৎসা সেবা পাওয়ায় শালিখা উপজেলা সমিতি ঢাকা এর সকল সদস্যর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেবাভোগীরা।

