শালিখা ব্লাড ব্যাংক এর বৃক্ষ রোপন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

বেশি বেশি গান লাগান, পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখায় শালিখা ব্লাড ব্যাংক এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলমান বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ ও একটি ঔষধি গাছ রোপন করে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর অ্যাসোসিয়েট প্রফেসর জনাব আপেল মাহমুদ, শালিখা ব্লাড ব্যাংক এর সভাপতি মেহেদী হাসান ইমরান, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ। সংগঠনটির সভাপতি মেহেদী হাসান ইমরান বলেন, সুন্দর একটি পরিবেশ তৈরি করতে বৃক্ষরোপনের বিকল্প নাই তাই তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর এর আদর্শে উজ্জীবিত হয়ে চলমান মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ ও ঔষধি গাছ রোপনের কার্যক্রম শুরু করেছি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে তিনি ন্যূনতম একটি গাছ রোপন করার আহ্বান জানান।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: