আজ সোমবার, জুন ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০২১-‘২২ অর্থ বছরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) এর আওতায় বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। সরবরাহ কৃত মালামাল হলো ইসিজি মেশিন ২ টি,আল্ট্রাসাউন্ড মেশিন ১টি,এসি ২টি(ঔষধ সংরক্ষনাগার ও ডেলিভারী রুম),৫টি রোগীর বেড,৫টি পালস অক্সমিটার এবং অটোক্লেভ ২টি।
আজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নেসা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন৷ শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান জানান, শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সকে উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে৷ যে সমস্ত চিকিৎসা সামগ্রী বা যন্ত্রপাতি প্রদান করা হয়েছে আমি আশা করি এতে জনগন উন্নত মানের সেবা পাবেন৷ এসব চিকিৎসা সামগ্রী দিয়ে রুগিদের সম্পূর্ন ফ্রিতে সেবা প্রদান করছেন৷ আমি আশা করি প্রকল্পের মাধ্যমে আরো কিছু চিকিৎসা সামগ্রী প্রদান করা হবে৷ উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে কোন সিজারিয়ান যন্ত্র পাতি ছিলোনা৷ ওই হাসপাতালে ডাঃ সাইমুন নেসা যোগদান করার পর থেকে হাসপাতালের উন্নয়ন শুরু হয়েছে৷ যেখানে উপজেলা উন্নয়ন প্রকল্প থেকে ১০ লক্ষ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে ।
উপজেলা হাসপাতালের আরএমও ডা.মোঃ আব্বাস উদ্দিন বলেন, উপজেলা পরিচালন উন্নয়ন কমিটি হাসপাতালকে এই চিকিৎসা সামগ্রী প্রদান করায় তাদের ধন্যবাদ জানায়। তাদের এ সহযোগিতা চিকিৎসা ক্ষেত্রে আমাদের হাসপাতাল আরো একধাপ এগিয়ে যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা বলেন, উপজেলা প্রশাসনের এ সহযোগিতা হাসপাতালের শূন্যতা পূরনে অনেক সহায়ক হয়েছে। হাসপাতালে রুগিদের আল্ট্রাস্নো,ইসিজিসহ বিভিন্ন টেষ্ট ফ্রিতে করানো হচ্ছে৷ আরো কিছু যন্ত্রপাতি হলে রুগিদের উন্নত সেবা দেওয়া যেত৷ আমি উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পকে ধন্যবাদ জানাই৷

