শালিখায় বাহারি মডেলের টাইগার পালঙ্কটি প্রতিদিন দেখতে আসছেন শত’ শত’ মানুষ। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে টাইগার পালঙ্ক নামের একটি বাহারি ডিজাইনের খাট।
খোজ নিয়ে জানা যায়, শালিখা উপজেলার হরিশপুর বাজারের মারিয়া ফার্নিচার টাইগার পালঙ্ক নামে খাটটি তৈরী করেছেন।
পালঙ্কটির  ডিজাইন সাধারণ পালংয়ের  মত নয়।টাইগার পালঙ্কটি সম্পূর্ন অন্যরকম করা।
পালঙ্কটি দেখতে আসা হাবীব বলেন, আমি পাচঁকাউনিয়া গ্রাম থেকে এসেছি টাইগার পালঙ্ক দেখতে। ফেসবুকে দেখে ভাল লেগেছে তাই সরাসরি দেখতে এসেছি পালঙ্কটি। পালঙ্কটির ডিজাইন অসম্ভব সুন্দর হয়েছে। টাইগার পালঙ্কটির ডিজাইন আমি আর কোথাও দেখিনি।
দর্শক ইমামুল হাসান বলেন,আমার জীবনে এরকম ডিজাইন দেখিনি,টাইগার পালঙ্কটি  খুব পছন্দ হয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল হাসান বলেন পালঙ্কটি দেখতে প্রতিদিন মানুষ আসছে দুর-দুরন্ত থেকে। বিলাশ বহুল টাইগার পালংটি বাহারি ডিজাইন দিয়ে কুদ্দুস মিস্ত্রী নিখুদ ভাবে করেছে। পালঙ্কটি দেখে সবারই খুব পছন্দ হচ্ছে।
মারিয়া ফার্নিচারের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বলেন, আমিসহ ৫ জন দক্ষমিস্ত্রী দিয়ে তিন মাস রাত-দিন পরিশ্রম করে পালংটি তৈরী করেছি। পালঙ্কটি সম্পূর্ন মেহগনি কাঠ দিয়ে তৈরী করা হয়েছে,মেহগনি গাছটি ৫০-৬০ বছরের পুরোন গাছ।আরও বলেন পালঙ্কটি নামকরন ও সম্পূর্ন ডিজাইন সে নিজেই করেছে।টাইগার পালঙ্কের পায়া  বাঘের পায়ের আকৃতি করা হয়েছে। পালঙ্কটিতে উটতে সিড়ি ব্যবহার করতে হবে। কুদ্দুস আরও বলেন, আমার ধারনা এই ধরনের পালঙ্ক আগেরকার রাজা-জমিদাররা ব্যবহার করতেন।টাইগার পালংটি অলরেডি মাগুরার ক্রেতার কাছে বিক্রয় করেছি প্রায় তিন লক্ষ টাকায়।
টাইগার পালঙ্কটি ক্রেতা হাসানুর রহমান বলেন,পালঙ্কটি আমি এখনো সরাসরি দেখিনি।ছবি ও ভিডিও দেখেছি আমার পছন্দ হয়েছে। শুনেছি এলাকার লোকজন প্রতিদিন পালঙ্কটি দেখতে আসছে। পালঙ্কটি আমি নিজের ব্যবহার করার জন্য অর্ডার করেছি।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: