বিশেষ প্রতিবেদক-
মাগুরায় ৬৭৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্নবাসিত করার মাধ্যমে সমগ্র মাগুরা জেলাকে ২১ জুলাই ২০২২ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২১ জুলাই সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালী অংশগ্রহন করে এই কর্মসূচির উদ্ধোধন করবেন। মাগুরার অনুষ্ঠানটি হবে মহম্মদপুরের চর জাঙ্গালিয়া গ্রামে ।
এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম আজ বিকালে জেলা
প্রশাসক সন্মেলন কক্ষে প্রেসব্রিফিংএ তথ্য জানান। তিনি বলেন , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জুলাই ২০২২ সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালী উদ্বোধন করবেন। মাগুরার অনুষ্ঠানটি হবে মহম্মদপুরের চর জাঙ্গালিয়া গ্রামে । মাগুরা জেলার ৬৭৮ টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবার তাদের আবাসস্থল লাভের সুবিধা পাচ্ছেন। তাদের ২ শতক জমিসহ বাড়ি প্রদান করা হয়েছে।
প্রেসবিফিং এ অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) , শালিখা , শ্রীপুর , মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসারগন , জেলা তথ্য কর্মকর্তা মো: রেজাউল করিম, প্রেসক্লাব সাধারন সম্পাদক শামীম খাণ সহ বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নে গোপাল গ্রাম, দীঘি, কৃষ্ণপুর এবং শতখালি ইউনিয়নের ফকিরের বাছড়া, তালখড়ি ইউনিয়নের উজগ্রাম, সাবলাট, গঙ্গারামপুর ইউনিয়নের সোনাকুর ও শালিখা ইউনিয়নের শুরুশুনা , মহাম্মদপুরের চর জাঙ্গালিয়া আশ্রয়ন প্রকল্প , সদর উপজেলা হাজরাপুরসহ জেলায় ৬৭৮টি পরিবারকে ২শতক জমিসহ বাড়ি প্রদান করা হয়েছে। জমিসহ ঘরপ্রাপ্তরা জমিসহ ঘরপেয়ে তাদের অনুভতি প্রকাশ করে বলেন, মাথা গোজার ঠাই পেয়েছেন, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন। পূর্বে তারা অন্যের বাড়িতে ভাড়া থাকতেন । এখান নিজের বাড়ি পেয়েছেন। ফলে তাদের মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে । তারা বাড়ির অঙ্গিনায় সবজি চাষ করেছেন। তাদের খাওয়ার সবজি ক্রয় করতে হচ্ছে না। তারা প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করেন।

