বিশেষ প্রতিবেদক – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং আজ বুধবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খুলনা সুন্দরবন জি-আর্টিলারি রেজিমেন্ট কমান্ডার মেজর মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিএনসিসি সুন্দরবন ২৪ রেজিমেন্টের ব্যাটেলিয়ান কমান্ডার মো. শাহিনুর রহমান, ক্যাপ্টেন ড. মো. রবিউল ইসলাম, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, প্রভাষক ইমরান নাজির প্রমুখ। আলোচনা সভা শেষে করোনা ভাইরাস মোকাবেলায়
জনসচেতনতা,মাস্ক বিতরণ,ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছনতা অভিযানের অংশ হিসেবে শহরে র্যালি বের হয়। এ সময় মাগুরা বিএনসিসির সদস্যরা করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা, মাস্ক ও লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধেও প্রচারণা চালায়।
আজ সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন

