মাগুরায় যাত্রীবহি বাস থেকে ২০০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। Magura news

বিশেষ প্রতিবেদক – 

আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা ঢাকা রোড এলাকা থেকে পুলিশ মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চারটি  বস্তা থেকে দুই শ’টি কচ্ছপ উদ্ধার করেছে। মালিক বিহীন কচ্ছপগুলো সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় জিডি হয়েছে।
মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী মামুন পরিবহনের ওই বাসটিতে তল্লাশী চালান। এ সময় বাস থেকে ২০০ টি কচ্ছপ ভর্তি চারটি বস্তা উদ্ধার করা হয়। তবে এ সময় কচ্ছপের কোন মালিকানা সনাক্ত করতে না পারায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কচ্ছপ আটকের বিষয়টি বন বিভাগ ও প্রানী সম্পদকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে যথাযথ বিভাগের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হবে। এ বিষয়ে সদর থানায় একটি  করা জিডি হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: