২য় দফায় আজ শনিবার মাগুরার একমাত্র ১ম শ্রেনীর পৌরসভার নির্বচানের ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে । মাগুরা পৌরসভার ৩৫ ভোট কেন্দের সবকয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। মাগুরা পৌরসভায় বর্তমানে ভোটার সংখ্যা ৭৬ হাজার ৮৩৫ জন ।৩৫জন প্রিজাইডিং অফিসার , ২০৮জন সহকারী প্রিজাইডিং অফিসার দ্বায়িত্ব পালন করছেন। পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র খুরশিদ হায়দার টুটুল , বিএনপি দলীয় প্রার্থী সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুর এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মওলানা মশিউর রহমান মোট ৩জন প্রার্থী মেয়র পদে এবং ৯ টি সাধারন ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডসহ ১২টি কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের মোবাইল টিম এর পাশাপাশি পুলিশের ৩৪৩জনের একটি টিম
থাকবে । সাথে থাকবে আনসার বাহিনীর সদস্যরা । পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে ।
আজ শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

