মাগুরায় উৎসবমুখর পরিবেশে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত। Magura news

বিশেষ প্রতিবেদক –  আজ ১৬ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হচ্ছে মাগুরা (সদর) পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহন শুরু করা হয়। তবে শীতে কারনে শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলার বাড়ার সাথে সাথে ভোটার উপস্তিতি বাড়ে । এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন এবং ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মাগুরা মডেল প্রাথমিক
বিদ্যালয়ে,জেলা আওয়ামীলীগের মেয়র প্রার্থী খুরশীদ হায়দার টুটুল দুধ মল্লিক বালিকা
বিদ্যালয়ে ভোট দেন। নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম জানান, মাগুরা পৌর সভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন থেকে তিনজন। ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলন পদে ৩৬ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন। মাগুরা প্রথম শ্রেণীর এ পৌরসভার মোট ভোটার ৭৬ হাজার ৮৯৩ জন। এই প্রথম ইভিএম পদ্ধতিতে ৩৫টি কেন্দ্রে ২০৮টি কক্ষে ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহন সম্পন্ন করতে ৩৫ টি কেন্দ্রে ৩৫ জন প্রিজাইডিং অফিসার, ২০৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে ১৫ জন পুলিশ ও আনসার সদস্য স্থায়ীভাবে নিযোগ করা হয়। এ ছাড়া বাড়তি নিরাপত্তার জন্য ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব ও পুলিশের চারটি করে টিম ভ্র্যামমান অবস্থায় কাজ করেন। গোটা নির্বাচনী এলাকায় পুলিশের বিশেষ একটি স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করেন। অন্যদিকে ৯ টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের
নেতৃত্বে ৯টি ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটর এ নেতৃত্বে দুইটি ভ্র্যামমান আদালত
কাজ করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: