বিশেষ প্রতিবেদক – মাগুরায় ৬০লক্ষ টাকা ব্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ
নির্মান করা হবে । আজ সোমবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে এক
আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। শহরের ভায়নার মোড়ে জেলা পরিষদের
অর্থায়নে এবং মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান
শিখরের প্রচেষ্টায় এ মুক্তিযদ্ধের স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হবে। এই জন্য
স্মুতি স্তম্ভের ৪টি প্রজেক্ট দেখানো হয়। এব্যাপারে সকলের মতামত চাওয়া
হয়। সকলেরই এক নং প্রজেক্টকে পছন্দ করেন।
বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট
সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ ,
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ
হায়দার টুটুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাভোকেট সৈয়দ শরিফুল
ইসলাম , জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ , যুগ্ন -আহবায়ক
আহসান হাবীব কিশোর, জাসদ ইনু সাধারন সম্পাদক সমীর চক্রবর্তী ,জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রতন কুমার মিত্র , জাতীয় পাটি জেপির এম ফতে আলী টিপু , প্রেসক্লাব সাধারন সম্পাদক শামীম খান প্রমুখ । জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু জানান, স্মৃক স্তম্ভ ছাড়াও একটি তোরন নির্মানের জন্য জেলা পরিষদ থেকে ৪০ লক্ষ টাকা ব্যায় করা হবে।
আজ মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

