শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার মাশালিয়া গ্রামের আব্দুর রশিদের সাথে আকবর মণ্ডলের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ২০২৬ সালের ১৮ মে সোমবার প্রতিপক্ষের হামলায় আকবর মণ্ডলের মৃত্যু হয়। এবং হত্যা মামলা দায়ের হয়। এ ঘটনার পর থেকেই প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছে। এর আগেও ২ বার ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলেও শনিবার সকালে নিহত আকবর মণ্ডলের ছেলে হাসান আলীর নেতৃত্বে মখম, খোকন, ইয়াকুব, জব্বার, মতিন, শহীদসহ প্রায় প্রায় দেড়শ লোক খুব ভোরে আলাউদ্দিন শেখ, সবুর খা, নিকবার খাঁ, ইকবার খাঁ, হৃদয়, নজরুল শেখ, কামরুল শেখ, ওলিয়ার শেখ, আলম শেখ, রাসেল শেখ, আহম, মহম, ওহাব, ছবিয়ার, মহনসহ অন্তত ২০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: