আগুন সন্ত্রাসের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।Magura news

বিশেষ প্রতিবেদক –  বিএনপি-জামায়াত জোটের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাগুরা জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে শহরের জামরুলতলার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরঙ্গী মোড় সেগুন বাগিচায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল,জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম, স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল অন্যরা। বক্তারা বলেন, বর্তমান সরকারের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনরা নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি-জামাত জোট এখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশকে পিছিয়ে দিতে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করছে। জনগণ তাদের প্রতিহত করবে।

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: