বিশেষ প্রতিবেদক – মাগুরায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবসে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকাল ১১ টায় শহরের হাজীরোডের কলেজ পাড়া জাতীয় মহিলা সংস্থার সামনে শতাধিক নারী এ মানববন্ধনে অংশ নেয় ।
নারী পক্ষ এবং দুর্বার নেটওয়ার্কের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট
সেন্টার মাগুরা এ মানববন্ধের আয়োজন করে। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু,নারীনেত্রী রিজিয়া খাতুন,রোজিনা
খাতুন,ফাতেমা বেগম ও পড়–য়া বাংলাদেশ মাগুরা শাখার পরিচালক দেলোয়ার হোসেন প্রমুখ । সভায় বক্তারা বলেন,শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী প্রতিনিয়ত ধর্ষন,যৌন আক্রমন ও নির্যাতনের শিকার হচ্ছে । ঘরে,বাইরে,রাস্তাঘাটে,যানবাহনে,কর্মক্ষেত্রে,দূর্যোগে- দুর্বিপার্কে,যুদ্ধে,এমনকি আনন্দানুষ্ঠানে নারী সর্বদা আক্রমনের ঝুঁকিতে রয়েছে । তাই নারীর প্রতি সকল সহিংসতা বন্ধের আহবান জানান বক্তারা ।
আজ মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

