মাগুরানিউজ.কম:
জঙ্গী সন্দেহে গত বুধবার মাগুরায় আটক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল নূরের (২২) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সম্পা বসুর আদালতে তাকে হাজির করা হয়। এ সময় পুর্বে করা পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বিভিন্ন এলাকার শিবির নেতাদের সাথে তার গভীর সম্পর্ক ও যোগাযোগের প্রমাণ মিলেছে। এছাড়া নূরের মোবাইল ফোন ও ফেস বুকে বেশ কিছু সন্দেহজনক গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে ব্যাপক ও নিবীড় জিজ্ঞাসাবাদের প্রয়োজনেই রিমান্ড চাওয়া হয়েছে বলে সহকারী পুলিশ সুপার জানিয়েছেন।
নূর চট্টগ্রামের পটিয়া এলাকার সৌদি প্রাবাসী আব্দুর রশিদের পুত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র।


