কারা থাকছে জানাতে হবে পুলিশকে- জেলা পুলিশ, মাগুরা

মাগুরানিউজ.কম:

mnডেস্ক প্রতিবেদনঃ

এখন থেকে মেস ভাড়া দিতে হলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে। মেসে কারা থাকছে জানাতে হবে পুলিশকে। জঙ্গি তৎপরতা প্রতিরোধে জেলার সকল মেস (ছাত্রাবাস) মালিকদের সাথে বিশেষ সভা করেছে মাগুরা জেলা পুলিশ। আজ দুপুরে মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, সদর থানার ওসি আজমল হুদা, শালিখা থানার ওসি রবিউল ইসলাম, মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম, ডিএসবি ইন্সপেক্টর শরিফুল ইসলামসহ অন্যরা।

বক্তারা চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদী তৎপরতা দমনে মেস মালিকদের উদ্দেশ্যে বিভিন্ন সর্তকতামূলক নির্দেশনা ও আইনী দিক তুলে ধরেন।

সভায় উপস্থিত মেস মালিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে পুলিশের সহযোগিতা প্রার্থনা করেন। পাশাপশি বিভিন্ন পরামর্শও তুলে ধরেন।

এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে মেস মালিক ও পরিচালকদের মাঝে তথ্য নিবন্ধনের ফরম বিতরণ করা হয়।নিবন্ধনের ফরমে ভাড়াটিয়া ও তাদের পরিবার পরিজনের সকল পরিচয় ও মোবাইল নাম্বার লিপিবব্ধ করে পুলিশের কাছে জমাদান বাধ্যমূলক বলে জানানো হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: