ফেসবুকের সূত্র ধরে মাগুরায় ডাকাত আটক, দলের সন্ধান লাভ

মাগুরানিউজ.কমঃ

mn

বিশেষ প্রতিবেদক-

ফেসবুকে দেওয়া ছবির সূত্র ধরে মাগুরায় টাইলস মিস্ত্রীবেশী এক ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ

মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ অফিস পাড়ায় বিধবা লাকী রহমানের বাড়িতে গত ২৯ ডিসেম্বর রাতে মুখোশ পরা অস্ত্রধারী একদল ডাকাত হানা দেয়।

আগ্নেয়াস্ত্রের মুখে তাকে বেঁধে ডাকাতরা নগদ এক লাখ ২০ হাজার টাকা, ১৫ ভরি সোনার গহনা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। ৩১ ডিসেম্বর লাকী এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ লাকী রহমানের ঘর থেকে আলামত হিসেবে এক অচেনা যুবকের ছবি উদ্ধার করে।

ছবির মানুষ সনাক্ত করতে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহসহ পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এরই একপর্যায়ে পুলিশ সুপারের নজরে আসে একটি ফেসবুক আইডি। সাইফুল ইসলাম বাবুল নামে এক ব্যক্তির ফেসবুকে পোস্ট করা একটি ছবির সঙ্গে উদ্ধার ছবির মানুষটির চেহারা হুবহু মিল। এমনকি পরনের পোশাকও এক।

তবে নাম থাকলেও ফেসবুক প্রোফাইলে বিস্তারিত ঠিকানা ছিল না। পরে তার ফেসবুক বন্ধুদের মাধ্যমে ঠিকানা উদঘাটন করে পুলিশ জানতে পারে, সাইফুল ইসলাম বাবুল মাগুরা সদর উপজেলার জগদল রুপাটি গ্রামের আহম্মদ বিশ্বাসের ছেলে বাবুল হোসেন।

তিনি পেশায় টাইলস মিস্ত্রি, তবে এলাকায় বখাটে হিসেবে পরিচিত। বাবুলের মোবাইল নম্বর ট্র্যাকিং করে পুলিশ নিশ্চিত হয়, ডাকাতির আগে ও পরে ৫টি সিমকার্ড ব্যবহার করে বাবুল বিভিন্ন ব্যক্তির সঙ্গে একাধিকবার কথা বলেছে। এরপর পুলিশ বাড়িওয়ালা সেজে টাইলসের কাজ করানোর কথা বলে মোবাইলে তাকে মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকায় আসতে বলে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেডিয়াম গেট থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদ ও শুক্রবার মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে বাবুল স্বীকার করে, সে একটি ডাকাতদলের সঙ্গে জড়িত। সদরের শ্যাওলাডাঙ্গা গ্রামের কামাল ও মাসুদের নেতৃত্বে তাদের ৮ জনের ডাকাত দল রয়েছে।

বাবুল জবানবন্দিতে জানায়, লাকির বাড়িতে ডাকাতির সময় সে অন্য ডাকাতদের চোঁখ এড়িয়ে একটি স্বর্ণের চেইন নিজের মানিব্যাগে লুকিয়ে রাখে। তখন তড়িঘড়ির মধ্যে মানিব্যাগ থেকে তার ওই ছবিটি সম্ভবত সেখানে পড়ে যায়।

পুলিশ সুপার এহসান উল্লাহ বলেন, বাবুলকে সনাক্ত করতে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এসপি, সদর ওসি, ডিবি, ডিএসবিসহ একাধিক টিম এক সপ্তাহ ধরে দিনরাত কাজ করেছেন। সবার প্রচেষ্টায় বাবুলকে গ্রেপ্তার এবং গোটা ডাকাত দলকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। পুলিশ অন্য ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: