মাগুরায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী আটক

মাগুরানিউজ.কমঃ

mn

বিশেষ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে মাগুরা জেলার শাখিলা উপজেলার সিংড়া গ্রাম থেকে ছিনতাইকারী শেখর সরকার (২৫) ও শাপলাট গ্রাম থেকে মহব্বত হোসেন (৩২) কে মোটরসাইকেলসহ গ্রেফতার করে।  

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানান গত ৮ ফেব্রুয়ারি ঝিনাইদহের কুলফাডাঙ্গা পশ্চিমপাড়ার সুশান্ত কুমার বিশ্বাসে ছেলে ও মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্র লিটন কুমার বিশ্বাস আয়ুর্বেদিক ওষুধ তৈরির মালামাল ক্রয়ের জন্য কালীগঞ্জ আসে।

ওই সময় রোগী দেখার কথা বলে একই কলেজের ছাত্র ও লিটনের সহপাঠি শেখর সরকার তাকে মোবাইল ফোনে ডেকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুরে নিয়ে যায়। তাকে বিস্কুট ও পানীয় জোরপূর্বক খাওয়ায়। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তার কাছে থাকা একটি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ ২৮ হাজার টাকা নিয়ে যায়। তারা লিটনকে মারপিট করে রক্তাক্ত জখমও করে।

পরদিন তাকে মাগুরা জেলার শালিখা উপজেলার মাগুরা-যশোর হাইওয়ের একটি তেল পাম্পের পাশে এলাকাবাসী পড়ে থাকতে দেখে তাকে প্রথমে মাগুরা হাসপাতাল ও পরে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করে। এরপর গত ১৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী লিটন বাদী হয়ে থানায় মামলা করে।

এই ঘটনায় কালীগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শুকুমার কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ভোররাতে মাগুরা জেলা শাখিলা থেকে মামলার এজাহারভুক্ত দুই আসামীকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: