মাগুরার নব-নির্বাচিত পৌর পরিষদকে ব্যবসায়ীদের সংবর্ধনা

 

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরার নব-নির্বাচিত পৌর পরিষদকে সংবর্ধনা দিলো স্থানীয় ব্যবসায়ীরা।বৃহস্পতিবার রাতে শহরের কেশবমোড় এলাকায় নব নির্বাচিত পৌর পরিষদকে স্থানীয় ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত মেয়র খুরশিদ হায়দার টুটুল।

শপথের আগেই মাগুরা পৌরসভাকে সিসিটিভির আওতায় এনে যানজট, সন্ত্রাস ও মাদকমুক্ত করার ঘোষনা দিলেন মাগুরার নব-নির্বাচিত মেয়র খুরশিদ হায়দার টুটুল।

এ লক্ষ্যে ইতিমধ্যে পুলিশের সাথে সভা করে পৌরসভা ও পুলিশের যৌথ ব্যবস্থাপনায় শহরের ৬টি পয়েন্টে সিসিটিভ ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে পৌর শহরকে যানজট, মাদক ও সন্ত্রাসমুক্ত করার কাজ চলছে।

তিনি জানান- তিনি ও তার নবনির্বাচিত পরিষদ শপথ নেয়ার আগেই শহরের অন্তত ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হবে। এতে শহরকে যানজট, মাদক কেনাবেচা, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব হবে। তিনি বৃহস্পতিবার রাতে শহরের কেশবমোড় নব নির্বাচিত পৌর পরিষদকে স্থানীয় ব্যবসায়িদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা জানান।

এ সময় মেয়র জানান- মাগুরা পৌরসভা হবে পৌরবাসির জন্য উন্মুক্ত একটি জায়গা। এখানকার সকল উন্নয়ন কর্মকান্ডে তিনি দলমত নির্বিশেষে সকল পৌরবাসিকে সঙ্গে নিয়েই করতে চান। তার খাতাপত্র থাকবে উন্মুক্ত। পৌরসভার যে কেউ যে কোন বিষয়ে খোঁজ নিয়ে যেন তথ্য পেতে পারেন তার ব্যবস্থা করবেন তিনি। তিনি পৌরবাসির সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন।

কেশবমোড় ব্যবসায়ি সমিতির সাবেক সভাপতি শ্যামল কুমার দামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – পৌর কাউন্সিলর আবু রেজা নান্টু, মকবুল হোসেন মাকুল, আশুতোষ সাহা, মনিরা পারভীন শাবানা, সাকিবুল হাসান তুহিন, স্থানীয় ব্যবসায়ী তরুন ভৌমিক, বিল্লাল হোসেন রুবেল, আলহাজ্ব মোঃ ওয়াজেদ আলী ও অন্যরা।

সংবর্ধনা সভায় সদ্য নির্বাচিত পৌর পরিষদের কাছে স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। এ সময় তারা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পৌরসভার সিসিটিভি স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: