মাগুরায় আওয়ামীলীগের প্রার্থীর প্রচারণায় বিএনপির নেতারা

মাগুরানিউজ.কমঃ 
Sheikh_Hasina144808289 ML0মাগুরায় আসন্ন পৌরসভার নির্বাচরনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী খুরশিদ হায়দার টুটুলের নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জেলা বিএনপির সিনিয়র নেতারা। অন্যদিকে ধানের শীষ প্রতীক পাবার পরও বিএনপি দলীয় প্রার্থী ইকবাল আখতার খান কাফুরের নির্বাচনী প্রচারনায় সাথে পাচ্ছেন না দলীয় নেতা-কর্মীদের।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা এ অবস্থাকে অনেকটা ঘর শত্রু বিভীষণের সাথে তুলনা করেছেন, একই সাথে  বিগত উপনির্বাচনে বিজয়ী এ পৌরসভার মেয়র প্রার্থী ইকবাল আকতার খান কাফুর পড়েছেন বেশ বেকায়দায়।
মাগুরা পৌরসভায় আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুল, বিএনপি প্রার্থী ইকবাল আকতার খান কাফুর এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মশিউর রহমান।
এ নির্বাচনে দলীয় প্রার্থী খুরশিদ হায়দার টুটুলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ মহাজোটের নেতা-কর্মীরা। অন্যদিকে বিএনপি প্রার্থী ইকবাল আকতার খান কাফুরকে নিয়ে দলের নেতা কর্মীরা বেশ বেকায়দায় পড়েছেন। নিজ দলীয় প্রার্থীকে উপেক্ষা করে বিএনপি নেতারা অংশ নিচ্ছেন আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী অনুষ্ঠানে।

দলীয় সূত্রে জানা গেছে, পাড়ায় মহল্লায় নির্বাচনী কমিটি করে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীরা গণ সংযোগ, সভা সমাবেশ সহ ব্যাপক পরিশ্রম করছেন।

কর্মসূচীতে অংশ নিয়ে নির্বাচনী কার্যক্রমকে আরো গতিশীল করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর। গতকাল শুক্রবার রাতেও তিনি মাগুরা পৌরসভার বিভিন্ন এলাকার বিভিন্ন নির্বাচনী গণ সংযোগে অংশ নেন।  যে কারণে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থীকে নিয়ে ভোটারদের মধ্যে যেমন ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। তেমনি দলীয় নেতা-কর্মীরা নৌকা মার্কা প্রার্থীর জয়ের বিষয়ে আশাবাদি।

মাগুরা পৌরসভার বিগত সাধারণ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বিপুল ভোটের ব্যবধানে মেয়র  নির্বাচিত হন। কিন্তু দু’ বছরের মাথায় তার মৃত্যুজনিত কারণে ২০১৩ সালের ৬ মেঅনুষ্ঠিত উপ নির্বাচনে বিএনপি প্রার্থী ইকবাল আকতার খান কাফুর জয়ী হন। এ নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিলেও আওয়ামী লীগ দুটি প্রার্থী নিয়ে বেকায়দায় পড়ে। যে কারণে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর দ্বিতীয় হন বলে দলীয় নেতা-কর্মীদের অভিমত।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, এবার জননেত্রী শেখ হাসিনা প্রয়াত মেয়র জননেতা আলতাফ হোসেনের ছেলে খুরশিদ হায়দার টুটুলকে মনোনয়ন দিয়েছেন। যে কারণে এবার দলের সকল স্তরের নেতা-কর্মীরা নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করছে। আগামি ৩০ ডিসেম্বর আমরা জননেত্রীকে আমাদের হারিয়ে ফেলা পৌরসভার মেয়র পদটি উপহার দিতে ঐক্যবদ্ধ।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব কিশোর অভিযোগ করেন, ইকবাল আকতারকে ধানের শীষের মনোনয়ন দেয়া হলেও বিগত সময়ে দলীয় কোন কর্মকর্তার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন না। শুধু এই অভিযোগ করেই তিনি ক্ষ্যান্ত হননি। শুক্রবার রাতেই তিনি শহরের ইসলামপুর পাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়ে নৌকা মার্কার প্রার্থী খুরশিদ হায়দার টুটুলের পক্ষে বক্তব্য রাখেন। যে বিষয়টি নিয়েও বিএনপি প্রার্থী এখন দারুন নাজুক অবস্থায় পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: