মাগুরায় সংঘর্ষ ভাঙচুর লুটপাট

মাগুরানিউজ.কমঃ 

mnমাগুরার মহম্মদপুরে আওয়ামীলীগের দুই নেতার আধিপত্য বিস্তার ও নেতৃত্ব নিয়ে বিরোধের সূত্র ধরে দুই দলের সর্মকদের মধ্যে সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সংঘর্ষ চলাকালে কমপক্ষে ৫০টি বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও ১০টি বাড়িতে লুটপাট চালিয়েছে প্রতিপক্ষের সমর্থকরা। বুধবার রাতে উপজেলার খর্দফুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রিজাউল, মফিদুল, রমজান আলী, তাহাজ্জত আলী, আফরোজা বেগম ও  নায়েব আলীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, নহাটা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শামিম বিল্লাহ শামিম ও অপর নেতা ফারুখ হোসেন মৃধার মধ্যে স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। সে সূত্র ধরে বুধবার প্রতিপক্ষের সমর্থকরা এক অপরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া করে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে উভয় দলের সমর্থকরা ধারালো অস্ত্র, লাঠি, ঢাল সড়কি ব্যবহার করে।

দীর্ঘ দুঘণ্টা ধরে এ সংঘর্ষ থেমে থেমে চলে। বাড়িঘরে হামলা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চলতে থাকে।

এ সংবাদ পেয়ে মহম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: