গনসংযোগে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আলী আকবর

মাগুরানিউজ.কমঃ 

mnপৌরসভা নির্বাচনের দিনক্ষন যতোই ঘনিয়ে আসছে প্রতিটি ওয়ার্ডেই বর্তমান কাউন্সিলরদের সফলতা-ব্যর্থতার কথাও ওঠে আসছে ভোটারদের মুখে। কে প্রার্থী হিসেবে অধিকতর যোগ্যতা সম্পন্ন। কার দ্বারা এলাকার উন্নয়ন হবে, এমনই সব নির্বাচনী আলোচনা চলছে।

 

২নং ওয়ার্ডবাসীর ভোগান্তি কমানোই আমার প্রধান লক্ষ- মোঃ আলী আকবর

২নং ওয়ার্ডবাসীর অতি পরিচিত মুখ মোঃ আলী আকবর। তিনি পানির বোতল প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করছেন। এলাকার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তিনি। আসন্ন পৌর নির্বাচনে শহরের অন্যতম গুরুত্বপূর্ন ২নং ওয়ার্ড হতে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন তিনিদীর্ঘসময় ধরে সহনশীল, পরিকল্পিত ও বাসযোগ্য মাগুরা শহর গড়ার নানা উদ্যোগ ও কর্মকান্ডে তিনি জড়িত। নির্বাচিত জনপ্রতিনিধি হলে কাজ করতে সুবিধা হয় জানিয়ে জানালেন ওয়ার্ডবাসীর ভোগান্তি কমানোই তার প্রধান লক্ষ।

মাগুরা শহরের ২নং ওয়ার্ডকে একটি নান্দনিক পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে চান তিনি। আর এটি করতে চান সবার সহযোগীতা নিয়ে, এলাকার বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে পরামর্শক পরিষদ গঠন করে।

তিনি বলেন, সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকতে চাই।

তিনি বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃতি পেয়েছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত আমাদের এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখনও এসব এলাকার অনেক রাস্তাঘাট রয়েছে কাঁচা। নেই পানি সরবরাহ বা পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা। সুবিধা না পেলেও পৌরবাসীকে বিভিন্ন খাতে কর গুনতে হচ্ছে ঠিকই। নির্বাচিত হলে প্রথম কাজই হবে উক্ত এলাকাগুলোর দিকে সঠিক সুবিধা প্রদান করে উন্নয়ন ত্বরান্বিত করা।

তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি। সকলের সহযোগিতায় এই ওয়ার্ডের সকলের সম্মান এবং ঐতিহ্য রক্ষায় নির্লোভ ভাবে কাজ করে যেতে চাই। হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মপ্রাণ মানুষের সহ অবস্থান ও বসবাস রয়েছে এ ওয়ার্ডে। তাই ঐতিহ্য রক্ষায় মিলে মিশে থাকার জন্য সুন্দর নান্দনিক পরিবেশ বজায় রাখতে পারবো বলে বিশ্বাস করি।

এই ব্যবসায়ী আরো বলেন, আমি আমার ওয়ার্ডকে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে মেলাতে চাই।ওয়ার্ডের উন্নত ও অনুন্নত এলাকার মধ্যে বিদ্যমান যে বৈষম্য রয়েছে তা দূর করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রতি দিয়ে তিনি বলেন, এবার সমন্বিত উন্নয়নের উদ্যোগ নেবো।

মাগুরাবাসীর উদ্দেশে কিছু বলবেন কি?

আমার আবেগ-ভালোবাসার প্রতি মানুষ সম্মান জানিয়ে ইতিমধ্যে যে সাড়া দিয়েছেন সে জন্য আমি কৃতজ্ঞ। দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই।

 

বলেন, এলাকার মানুষ হিসেবে যে কোনো সমস্যায় এলাকার মানুষের পাশে আছি। এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার চেষ্টা করি সবসময়। এলাকার লোকজন নির্বাচনে অংশ নেয়ার জন্য অনুরোধ করছেন। আমিও সবকিছুর ঊর্ধ্বে থেকে কাউন্সিলর হয়ে তাদের সেবায় কাজ করতে চাই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: