মাগুরানিউজ.কমঃ
আগামিকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন প্রতি বছরের ন্যায় এবারও দিনটি যথাযথ মর্যাদায় পালনে বিস্তারিত কর্মসুচী গ্রহন করেছে।
কর্মসুচীর মধ্য রয়েছে, প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সুচনা।
সকাল ৭টায় শহীদ মুক্তিযোদ্ধা স্তম্ভে পুস্পমাল্য অর্পণ।
সকাল ৮টা ৩০ মিনিটে শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন।
বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান।
বেলা ১১টা থেকে ১২টা ছাত্র-ছাত্রীদের জন্য স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন।
বেলা ১২টায় টি-২০ ক্রিকেট প্রীতি ম্যাচ।
বিকাল ৩টায় জেলা পর্যায়ে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান।
বিকাল ৪টায় জেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশের ফুটবল প্রতিযোগিতা।
সন্ধ্যা ৬টায় সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

