প্রতি বছরের মত ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবস ঘিরে জাতির শেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে তৈরী মাগুরা শহর।
ডিসেম্বর মাসের শুরুতেই যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য প্রতিদিনই বিভিন্ন বাহিনী ও স্কুল কলেজে সুসজ্জিত দলের মহড়া চলছে। মহান বিজয় দিবস পালনে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নোমানি ময়দান সাজানো হয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি।
মহান বিজয় দিবস পালনে মাগুরা জেলা পুলিশ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।


