পৌর নির্বাচনঃ মাগুরায় দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাচাই-বাছাই শেষে আজ রবিবার বিকালে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) খোন্দকার আজিম আহমেদের কার্যালয় থেকে এই দুই প্রার্থীর প্রার্থীতা বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ৫ মেয়র প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থীতার তথ্য প্রমাণ না থাকায় জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিলের মনোনয়নপত্র বাতিল হয়। তিনি দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন কিন্তু দলের কোন অনুমোদনপত্র দেখাতে পারেননি।

অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন প্রার্থীর মধ্যে মামলাজনিত কারণে ৭ নম্বর ওয়ার্ডের শেখ সেলিমের মনোনয়নপত্র বাতিল হয়।

মেয়র পদে শাকিলের প্রার্থীতা বাতিলের পর এখন থাকা ৪ মেয়র প্রার্থী হচ্ছেন- দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের প্রার্থী খুরশিদ হায়দার টুটুল, বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইকবাল আখতার খান কাফুর এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দানকারী জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. মাহবুবুল আকবর কল্লোল ও ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী মশিউর রহমান।

জরুরি ঘোষনা———

ওয়ার্ডভিত্তিক কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দানকারী প্রার্থীদের সাক্ষাতকার প্রকাশ করা হবে।প্রয়োজনীয় তথ্যের জন্য প্রার্থীদের ০১৮ ৫৫ ৪৮ ৫৫ ৩৮ নাম্বারে ফোন করে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। থাকুন মাগুরার সাথে।

সংবাদ বিজ্ঞপ্তি, আয়োজন, উদ্দোগ, বিবৃতি ই-মেইল করুন maguranewsbd@gmail.com ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: