মাগুরানিউজ.কমঃ
আজ শুক্রবার জঙ্গীবাদকে রুখে দাড়ানোর আহবান জানিয়ে মাগুরায় বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির জেলা শাখার ৮ম সন্মেলন অনুষ্ঠিত হয় ।
দুপুর ১২টায় জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে সন্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষী চক্রবর্তী । মুক্তিযুদ্ধের চেতনায় গড় একতা , রুখ জঙ্গীবাদ , হটাও সাম্রাজ্যবাদ এই শ্লোগানকে নিয়ে শহরে র্যালী বের করা হয় ।
এর পর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে সন্মেলন অনুষ্ঠিত হয়। গণ সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
মাগুরা জেলা শাখার সভাপতি গোলাম খবিরে সভাপতিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষী চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক কাজী রুহুল আমীন।


