মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের সাজিয়াড়া এলাকায় মাগুরা সদর থানা পুলিশ সুজন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সুজন ওই গ্রামের বরকত বিশ্বাসের ছেলে।মোটরসাইকেল চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
ইতিপূর্বে সুজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় ০৫টি চুরি, ০১টি ডাকাতি ও ০১টি নারী নির্যাতন মামলা রয়েছে বলে পুলিশ সুত্র জানিয়েছে।


