মাগুরানিউজ.কমঃ
মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের জনপ্রিয় শিক্ষক ও সামাজিক ব্যক্তিত্ব কাজী রিজভী জামান রিংকু (৫২) গতরাতে (১২ মে মধ্যরাতে) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ৫ভাই ও ২ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ দুপুর ২টায় মাগুরা সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাযা সম্পন্ন হবে।
নিরহংকারি ও সাদা মনের মানুষ হিসাবে সুপরিচিত কাজী রিজভী জামানের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছে।
শোক প্রকাশ করেছে মাগুরানিউজ পরিবার।


